Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Reporter Name / ৩৬৮ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের ২২টি তৈরি পোশাক কারখানা। এছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

বুধবার আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় ২২টি কারখানা শ্রমিক আন্দোলনের মুখে ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। শ্রমিকরা এখন পর্যন্ত সড়কে নামেননি। আমরা আশঙ্কা করছি, যদি বড় গ্রুপের কোনো কারখানা থেকে শ্রমিকরা কাজ না করে বেরিয়ে পরে তখন যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।
এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টস বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ খুললেও শ্রমিকরা কাজ না করে বসে আছেন।

সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের দেখা গেছে। ভেতরে শ্রমিকরা দাঁড়িয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category