Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের কাউকে বিএনপি বানানোর চেষ্টা করলে ব্যবস্থা: দুলু

Reporter Name / ৩৪৮ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৫ বছর যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে যদি বিএনপির কোনো নেতা নিয়ে এসে বিএনপি বানানোর চেষ্টা করে তাহলে আগে সেই সব বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারেক রহমান বলেছেন বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তাদের বহিস্কার করা হবে। যে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তার বিরুদ্ধেও আগে ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্যায় নিহত, ছাত্র আন্দোলনে শহীদের এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজনে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category