সাঈদ খোকনের বাড়িতে ভাঙচুর-লুটপাট

Reporter Name / ৩৪০ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বনানীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ আগস্ট) রাতে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার সময় নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাসাই ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। তবে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে অল্পের জন্য জীবন রক্ষায় নিরাপদ স্থানে সরে যান তিনি। এ সময় বাড়িতে থাকা সাঈদ খোকনের তিনজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাত ১১টা ১০ মিনিটে হঠাৎ বিভিন্ন স্লোগান দিয়ে প্রায় ৪০০ জন লোক সাঈদ খোকনের বাসার সামনে যান। এক পর্যায়ে বাসার প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেন। এলোপাথাড়ি ভাবে বাসার দরজার জানালা ও গ্যারেজে থাকা ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন।

সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category