তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির কাজী মো. সাইদুল হাসানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
কাজী মো. সাইদুল হাসান তাঁর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষতা, পেশাদারত্ব ও কর্মনৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, কাজী মো. সাইদুল হাসানের অভিজ্ঞ নেতৃত্বে তিতাস গ্যাসে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, প্রশাসনিক গতিশীলতা ও গ্রাহকসেবার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে।