সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বোনজামাই ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিমকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে খুলশী থানা পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। ওসি বলেন, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, আটক সেলিম আকতার চৌধুরী বেশ কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।