Headline :
৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেটের তালিকায় ১৪১৬ শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ব্যাংকটির ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাবতলীতে ককটেল বিস্ফোরণ গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩ নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আটক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ফিলিস্তিনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন রোববার গোপালগঞ্জে সড়ক-মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দলটির নেতা-কর্মীরা। গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে রাজধানীর সঙ্গে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, বাগেরহাটসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে অবরোধ করা হয়েছে।

গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এসব সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

সকাল থেকেই লকডাউনের প্রভাবে জেলার জনজীবন অনেকটা অচল হয়ে পড়ে। গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চলাচল ছিল না বললেই চলে। অলিগলিতে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও তা ছিল সীমিত।

জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হননি। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সকাল থেকেই শহর ও সড়কগুলোতে স্বাভাবিক দিনের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের বিভিন্ন স্থানে লগি-বইঠা নিয়ে মিছিল করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্রিকেট খেলা এবং সাউন্ড সিস্টেমে বঙ্গবন্ধুর ভাষণ ও গান বাজাতে দেখা যায়।

এদিকে, মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে আজ বেলা ১১টার দিকে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের ভেতর থেকে মালামাল বের করে আগুন দেওয়া হয়। ঘটনায় কারা জড়িত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক দাবি করেন, আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের লকডাউন কর্মসূচি গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন। কর্মসূচির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না বলে দলীয় নেতাদের নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

ইলিয়াস হক বলেন, দলের নেতা শেখ ফজলুল করিম সেলিম ও শেখ ফজলে নাঈম জানমালের ক্ষতি না করা এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতকারী ঢুকে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ ও দলীয় নেতাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বল প্রয়োগ না করার ও সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান ইলিয়াস হক। শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লকডাউনের কারণে সড়ক ও রেল দুই পথেই যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বিপাকে পড়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছেন।

বিজিবি, আনসার ও গোপালগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক নিরাপত্তায় ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার ও দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ব্যাংকটির ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Recent Posts

Recent Comments

No comments to show.

রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ব্যাংকটির ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।