কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

এ ছাড়া, আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category