হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর হাতিরঝিল এলাকায় এবার ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডি এল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেওয়ালে লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি জানান, কী কারণে সেখানে গুলির ঘটনা ঘটল তা প্রাথমিকভাবে জানা যায়নি। এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওইদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category