Headline :
‘জনগণকে লং মার্চের মাধ্যমে বিভ্রান্ত করা যাবে না’ বাঘায় নকল ওষুধ কারখানা সিলগালা, এক লাখ টাকা জরিমানা ঘিরে প্রশ্ন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু সিলেট টেস্টে জাঙ্গু-উইকহ্যামের জুটিতে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ শপথের পর সরাসরি সিনেটর ডাকার আহ্বান আব্দুল আল-সাইয়েদ ম্যাকরনের ফ্রান্সে শিক্ষার্থীদের রাজপথ অবরোধ বাড়ল জেট ফুয়েলের দাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস- সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মালিক গ্রেপ্তারে নিতে হবে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি

ম্যাকরনের ফ্রান্সে শিক্ষার্থীদের রাজপথ অবরোধ

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ফরাসি রাজধানী প্যারিসের রাজপথ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষক-ছাত্রদের বিক্ষোভ ও স্কুল ব্লকডের দাবানলে স্থবির হয়ে পড়েছে প্যারিসের প্রাণকেন্দ্র। বৃহস্পতিবার সকালে প্যারিসের ঐতিহ্যবাহী রিভোলি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়, যখন শত শত বিক্ষুব্ধ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক দখল করে নেয়। দেশজুড়ে চলমান ৫ নভেম্বরের সাধারণ ধর্মঘট ও ছাত্র আন্দোলনের অংশ হিসেবে এই নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোরে হেলেন বাউচার, ভিক্টর হুগো এবং সিমেওন ওয়েল সহ বিভিন্ন নামী উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল অবরুদ্ধ করার পর সরাসরি রিভোলি সড়কে ছুটে আসে এবং পুরো রাস্তা বন্ধ করে দেয়। একই সঙ্গে প্যারিস-পাাঁথিয়োঁ-আসাস বিশ্ববিদ্যালয়ের সামনেও তীব্র আন্দোলন গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়টির মূল গেটের সামনে শিক্ষার্থীদের তৈরি করা দীর্ঘ ব্লকেড সরাতে এবং প্রধান ফটক খুলে দিতে শেষ পর্যন্ত মাঠে নামে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ । পুরো প্যারিসজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও রাজধানীজুড়ে তীব্র যানজট ও অচলাবস্থা তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চড়াও হলেও তরুণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত ও বিক্ষুব্ধ প্রতিরোধ ফরাসি প্রশাসনকে চরম বিপাকে ফেলে দিয়েছে। ৫ নভেম্বরের এই সার্বিক ধর্মঘট ও ছাত্র বিক্ষোভ ম্যাকরন প্রশাসনের জন্য এক নতুন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category