Headline :
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ নূরুল আলম / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল ১১ ঘটিকায় স্থানীয় রসুলগঞ্জ বাজারে ২নং পাটলী ইউনিয়নে দায়িত্বরত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সাথে ২নং পাটলী ইউনিয়ন  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ মতবিনিময় করেন। মতবিনিময়কালে বিএনপি নেতৃবৃন্দ,ফ্যামিলি কার্ডের দায়িত্বশীল সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা স্বচ্ছ ও নির্ভূল তথ্য সংগ্রহ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন- ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুল আলম,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ নূরুল আলম ,সুপারভাইজার আওলাদ মিয়া,তথ্য সংগ্রহকারী সুলেমান আলী ও রেছনা বেগম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী এম এ মতিন,জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ,প্রকৃতপক্ষে যারা ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগ করার যোগ্য তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হয় এবং তথ্য সংগ্রহকালে কেউ যেনো কোনো প্রকার প্রতারণার আশ্রয় না নেন এ ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category