আজ দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও লোক কবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র কর্তৃক মরমী কবি রাধারমণ দত্তের ১১১ তম প্রয়াণ দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের সঞ্চালননায় অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব আবু হোরায়রা সা’দ,জেলা বিএনপি’র সদস্য এম এ মুকিত,জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান,পৌর বিএনপি’র আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু,পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আছকির আলী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরিতোষ চক্রবর্তী শিবু,প্রেস ক্লাব সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদসহ অন্যান্য রাজনৈতিক ,সাংবাদিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ ও ১০ নভেম্বর দুই দিনব্যাপী লোক কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনের সার্বিক কার্যক্রম জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।