কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাসন্তী শব্দকরের একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হরিশ্বরণ গ্রামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাসন্তী শব্দকর, শেফালী শব্দকর ও দিলীপ শব্দকরের তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এসময় বাসন্তী শব্দকরের পুরো ঘরটি আগুনে পুড়ে যায়।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন। তারা উপজেলা প্রশাসনের কাছে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার জানান, ঘটনাটি জানার পর স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহযোগিতা পাবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category