পাটলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Screenshot

 

সর্বসম্মতিক্রমে আফু মিয়া সভাপতি, রফিকুর রহমান রফু সাধারণ সম্পাদক ও শাহ মোঃ সাজিদুর রহমান কোষাধ্যক্ষ।

লন্ডন প্রতিনিধি: পাটলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান গত রবিবার (১২ জুলাই) লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

প্রথম পর্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আফু মিয়া। সভায় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সংগঠনের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ রফিকুর রহমান রফু আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদন উপস্থাপনের পর উপস্থিত সদস্যরা সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। সভার শেষ পর্যায়ে সভাপতি মোঃ আফু মিয়া আনুষ্ঠানিকভাবে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ছালেহ আহমদ চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য আলফু মিয়া, জুবের আহমদ চৌধুরী, শাহ মোঃ আশরাফুর রহমান এবং রিয়াজ আলম আনসার।

নির্বাচনে কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মোঃ আফু মিয়া সভাপতি, রফিকুর রহমান রফু সাধারণ সম্পাদক এবং শাহ মোঃ সাজিদুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হন। একই সঙ্গে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520