টানা ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, কোচ বললেন এখনও কাজ শেষ হয়নি

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

১৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে শেষ ম্যাচের টিকিট নিশ্চিত করার পর আবেগ ধরে রাখতে পারেননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে উচ্ছ্বাসের মধ্যেও তিনি মনে করিয়ে দিয়েছেন, দলের আসল লক্ষ্য এখনো পূরণ হয়নি।

ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, ‘এই মুহূর্তে নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তবে এটি অসাধারণ এক আনন্দের অনুভূতি। এমন একটি দলকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। কিন্তু আমরা এখনো আরও উন্নতি করতে চাই। আমাদের সামনে এখনো একটি ধাপ বাকি। সেটি অর্জনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

বিশ্বকাপের ফাইনালে ওঠাকে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন স্পেন কোচ।

তার ভাষায়, ‘ভেতরে অনেক চাপা উত্তেজনা কাজ করছে। বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো বিশাল দায়িত্ব। এটি এমন একটি সৌভাগ্য, যা খুব কম মানুষের ভাগ্যে আসে। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত।’

চার বছর আগে শুরু হওয়া পরিকল্পনার কথাও স্মরণ করেন তিনি।

দে লা ফুয়েন্তে বলেন, ‘চার বছর আগে আমরা একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলাম। শুরু থেকে সেই ভাবনায় অটল ছিলাম। আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তা সেই পরিকল্পনারই ফল। এজন্য আমি খুবই গর্বিত।’

এই জয়ের মাধ্যমে অনন্য এক রেকর্ডও গড়েছেন দে লা ফুয়েন্তে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপে কোনো ইউরোপীয় জাতীয় দলের কোচ হিসেবে প্রথম ১৪ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছেন তিনি। এই সময়ে তার দল জিতেছে ১৩টি ম্যাচ, ড্র করেছে একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520