Headline :
বিক্ষোভ ছড়াচ্ছে অন্যান্য শহরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, নইলে ভেস্তে যাবে সৌদির পারমাণবিক চুক্তি আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ২০৩৪ সালের মধ্যে স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগ ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু যুক্তরাজ্যে সুনামগঞ্জ – ৩ এর এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সম্মানে নাগরিক সংবর্ধনা ২৭ জুলাই । বিস্ফোরণে কাঁপছে মধ্যপ্রাচ্য ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির, ট্রাম্প বললেন কোনো অবস্থাতেই ‘না’

মেসির বাবার স্বাস্থ্যের বিষয়ে মুখ খুলল পরিবার

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যে অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মেসি পরিবার। তারা জানিয়েছে, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতিও হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ইএসপিএনকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে এবং আগের তুলনায় তাঁর অবস্থার উন্নতি হয়েছে। একই সঙ্গে হোর্হে মেসির অসুস্থতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অনুমাননির্ভর তথ্যেরও তীব্র সমালোচনা করেছে পরিবার। তাদের ভাষ্য, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি—এমন কোনো তথ্যকে সত্য হিসেবে প্রচার করা দায়িত্বশীল আচরণ নয়।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় যেসব দাবি ও গুজব ছড়ানো হয়েছে, তা অত্যন্ত অসংবেদনশীল। এটি একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষের সংবেদনশীলতার অভাব আমাদের হতাশ করেছে।

পরিবার আরও স্পষ্ট করে জানায়, হোর্হে মেসির স্বাস্থ্যের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য কেবল তাঁর নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যমে প্রকাশিত নয়—এমন কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং মানবিকতা প্রদর্শনের অনুরোধও জানানো হয়েছে।

যাঁরা শুভকামনা, ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করে পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মেসি পরিবার। একই সঙ্গে পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো নতুন তথ্য থাকলে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

হোর্হে মেসির অসুস্থতার কারণেই তিনি আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেননি বলে জানা গেছে। তবে ঠিক কী ধরনের শারীরিক সমস্যায় তিনি ভুগছেন, সে বিষয়ে পরিবার কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443