Headline :
বিক্ষোভ ছড়াচ্ছে অন্যান্য শহরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, নইলে ভেস্তে যাবে সৌদির পারমাণবিক চুক্তি আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ২০৩৪ সালের মধ্যে স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগ ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু যুক্তরাজ্যে সুনামগঞ্জ – ৩ এর এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সম্মানে নাগরিক সংবর্ধনা ২৭ জুলাই । বিস্ফোরণে কাঁপছে মধ্যপ্রাচ্য ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির, ট্রাম্প বললেন কোনো অবস্থাতেই ‘না’

ইরাকের স্বপ্নভঙ্গ, ৪-১ গোলে বড় জয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিশ্বকাপ মঞ্চে ফেরার ম্যাচেই দুর্দান্ত এক বার্তা দিল নরওয়ে। আর্লিং হলান্ডের জোড়া গোল আর এক অ্যাসিস্টে ইরাককে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য এতটা একপেশে ছিল না। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। তবে ২৯ মিনিটে ডেভিড মোলারের ক্রস থেকে পা ছুঁইয়ে গোল করে নরওয়েকে এগিয়ে নেন হলান্ড।

লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। ৩৯ মিনিটে আমির আল আম্মারির ক্রসে হেড করে সমতায় ফেরান আইমেন হুসেইন। কিন্তু সমতায় ফেরার আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি ইরাকের। প্রথমার্ধের শেষদিকে গোলকিপার জালাল হাসানের ভুলে আবারও সুযোগ পান হলান্ড, সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় নরওয়ে। ৭৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান লিও ওস্টিগার্ড।

শেষ দিকে ইরাক কিছুটা চেষ্টা করলেও তা ভাঙতে পারেনি নরওয়ের রক্ষণ। যোগ করা সময়ের সপ্তম মিনিটে হলান্ডের অ্যাসিস্ট থেকে হেডে গোল করে ব্যবধান ৪-১ করেন ক্রিস্টিয়ান থরস্টভেড্ট।

পুরো ম্যাচে বল দখল, পাসিং ও আক্রমণে এগিয়ে ছিল নরওয়ে। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি তারা নেয় ১৩টি শট, যার ৭টি ছিল লক্ষ্যভেদী। বিপরীতে ইরাকের শট ছিল ১১টি, তবে লক্ষ্যভেদী মাত্র ১টি।

এই জয়ে গ্রুপ আইয়ের পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান তৈরি করেছে নরওয়ে। একই গ্রুপে ফ্রান্সও জয় দিয়ে শুরু করায় লড়াই আরও জমে উঠার ইঙ্গিত মিলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443