Headline :
পাটলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। বেলজিয়ামকে হারিয়ে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র? খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা করছে: এরদোয়ান খামেনির জানাজায় যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও ইরান চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান মিসরের প্রেসিডেন্টের আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। তারা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ (২৭)।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম বিল্লাহ একটি মোটরসাইকেলে করে দশপাইপ এলাকায় নতুন একটি কয়েল ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে একই দিকে চলাচলকারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা বালুর স্তূপে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়।

এ সময় তারা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত মাসুম বিল্লাহ পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন। স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি একটি কয়েল ফ্যাক্টরির মালিক ছিলেন এবং কাঁচা তরকারির ব্যবসা করতেন।

নিহত আব্দুল কাদির জিলানী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকার ও মাফুজা আক্তারের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া এলাকায় বসবাস করতেন এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520