Headline :
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু যুক্তরাজ্যে সুনামগঞ্জ – ৩ এর এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সম্মানে নাগরিক সংবর্ধনা ২৭ জুলাই । বিস্ফোরণে কাঁপছে মধ্যপ্রাচ্য ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির, ট্রাম্প বললেন কোনো অবস্থাতেই ‘না’ সরকারের ওপর জ্বালানি ভর্তুকির বিশাল বোঝা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব ইরানে মার্কিন স্থল অভিযানের আশঙ্কা কতোটুকু? মেসি-ইয়ামালের আইকনিক ছবি নিয়ে আসছে বিশেষ কার্ড

যুক্তরাজ্যে সুনামগঞ্জ – ৩ এর এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সম্মানে নাগরিক সংবর্ধনা ২৭ জুলাই ।

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাবেক তিনবারের সফল সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য জননেতা মোহাম্মদ কয়ছর আহমদ এমপি-এর সম্মানে যুক্তরাজ্যে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরবময় অর্জন উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হবে। পাশাপাশি এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং প্রবাসীদের প্রত্যাশা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানটি আগামী সোমবার, ২৭ জুলাই ২০২৬, বিকেল ৬:০০টায়, লন্ডনের The Atrium, 124–126 Cheshire Street, London E2 6EJ-এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের প্রবাসী নাগরিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা। তাদের মতে, এই সংবর্ধনা অনুষ্ঠান প্রবাসী কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

আয়োজকরা যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সকল প্রবাসী এবং শুভানুধ্যায়ীদের স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সবার মূল্যবান উপস্থিতি অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তুলবে এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে গঠনমূলক মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

আয়োজনে:
যুক্তরাজ্যস্থ জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520