হামজাকে বড় হুমকি মনে করছেন সিঙ্গাপুর কোচ

Reporter Name / ৩২৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে বড় হুমকি হিসেবে দেখছেন সিঙ্গাপুরের কোচ গেভিন লি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ গোল করেছেন ইংল্যান্ডপ্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এর মধ্যে একটি গোল এসেছে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে। তার পারফরম্যান্স নিয়ে কোনো সংশয় নেই সিঙ্গাপুর কোচের।

মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

‘সি’ গ্রুপের শীর্ষে থেকে ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর। প্রথম লেগে তারা বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গেভিন লি বলেন, ‘হামজাকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। সে উচ্চমানের খেলোয়াড় এবং আমাদের জন্য নিশ্চিতভাবে হুমকি হবে। তাকে থামাতে আমরা দলগতভাবে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

চলতি বাছাইপর্বে তিন জয়ের সবগুলোই প্রতিপক্ষের মাঠে পেয়েছে সিঙ্গাপুর। ঘরের মাঠে তারা দুটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে বাংলাদেশও প্রতিপক্ষের মাঠে অপরাজিত রয়েছে; ভারত ও হংকংয়ের বিপক্ষে ড্র করেছে দলটি।

তবে পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সিঙ্গাপুর কোচ। তার মতে, ‘বাইরের বিষয়গুলো নিয়ে বেশি ভাবলে খেলায় প্রভাব পড়ে। আমাদের লক্ষ্য ভালো ফুটবল খেলা এবং এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়া। বাংলাদেশ ভালো দল এবং তারা সবসময় প্রতিপক্ষের জন্য প্রস্তুত থাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category