Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

তারা হলেন- মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮), নুরে আলম (২৩), সানোয়ার হোসেন (২২), আব্দুল্লাহ আল-মামুন (৩৯), রবিউল ইসলাম রবিন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, আজ সন্ধ্যায় ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ফরেনসিক চিকিৎসকরা ওই সব মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করেছেন।

মৃতদের পরিচয় নিশ্চিত হতে সকল দাবিদারদের কাছ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে সিআইডি’র ফরেনসিক ল্যাব।

মৃতদের স্বজনদের জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার সময় থেকে মালিবাগ ল্যাবে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন ঐ ল্যাব পরীক্ষক মাসুদ রাব্বি।

রুপনগর থানার উপ-পরিদর্শক মোখলেছুর বলেন, বাকি ১০ মৃতদেহর আগামিকাল পর্যায়ক্রমে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ডিএনএ-র মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category