জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে আসামী গ্রেফতার

Reporter Name / ১১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টাঃ-

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে রাজন দে  এর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আহত রাজন দে বাদী হয়ে কাদিপুর গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র আলী হোসেনকে
প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধ জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০ তাং ১২/০৭/২০২৫ ইং।

গত বুধবার (১৬ জুলাই) দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ কাদিপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত  প্রধান আসামী মৃত আলী নেওয়াজের পুত্র আলী হোসেন (৫০) কে পুলিশ গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আলী মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

  1. উল্লেখ্য, গত ৭ জুন শনিবার সকাল সাড়ে ৯ টায় রাজন দে একই গ্রামের পবিত্র সূত্রধরের চায়ের দোকানে যান। এসময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ আলী হোসেন ও শংকর কুমার দের নেতৃত্বে  ১০/১২ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রাজন দে এর উপর হামলা চালিয়ে  রাজন দে এর পায়ের হাঁড় ভেঙ্গে গুরুতর আহত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category