ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় নাগরিক আটক

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় এক নাগরিককে আটক করেছে ইরান।

ওই ব্যক্তি দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে ‘সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে’ জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে বহুজনকে গ্রেফতার করেছে এবং কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করেছে।

এর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশ থেকে আরও ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category