Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রবিবার (২২ জুন) পার্লামেন্টে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এটি এখনো চূড়ান্ত নয়, কারণ বিষয়টি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবেচনার অপেক্ষায় রয়েছে। খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। তাই এই পথটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

পার্লামেন্ট সদস্য ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার এসমাইল কোসারি ইয়াং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বিষয়টি এখন আলোচনা পর্যায়ে রয়েছে এবং ‘প্রয়োজন পড়লে কার্যকর করা হবে’।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে। শনিবার গভীর রাতে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামক অভিযানে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় “ব্যাপক ধ্বংস” সাধিত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, এই অভিযান ছিল ‘প্রতিরোধমূলক ও সুনির্দিষ্ট’। এরই জবাবে ইরান সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালি বন্ধের পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520