Headline :
১ নভেম্বর থেকে ফোন এলেই দেখা যাবে কলারের নাম-পরিচয় সিলেটে অসামাজিকতার দায়ে হোটেল উত্তরা সিলগালা পাসপোর্ট ব্লকে আটকাল কামাল চেয়ারম্যানের ভারতযাত্রা, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে: মামুনুল হক ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সময় অনুযায়ী ইরানের সব বন্দর অবরোধ শুরু করেছে মার্কিন নৌবাহিনী।

ইরানি সময় সোমবার বিকাল সাড়ে পাঁচটায়, ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ এই শুরু হয়।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনও জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জাহাজ অবরোধ করা অঞ্চলের কাছে আসা মাত্র ধ্বংস করে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “সতর্কতা: (ইরানিদের) কোনও জাহাজ যদি আমাদের অবরোধ করা অঞ্চলের কাছে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হবে। সমুদ্রে মাদক চোরাকারবারিদের যেভাবে হত্যা করা হয়েছে ইরানিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু দেশটির কিছু ‘ফাস্ট অ্যাটাক জাহাজ’ ধ্বংস করেননি। কারণ এগুলো তাদের জন্য হুমকি নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category