তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলা

Reporter Name / ৬৬০ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ঘটনার পর পরই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংক্ষিপ্তভাবে প্রচারিত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রীয় সম্প্রচারব্যবস্থা এখন ইসরায়েলি আগ্রাসনের সরাসরি লক্ষ্যবস্তু। বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির অনেক কর্মী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই হামলার মাত্র কিছুক্ষণ আগেই হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছিলেন, ‘ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে। ’

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, কাৎজের ওই বক্তব্যেই ইঙ্গিত ছিল, ইসরায়েল শিগগিরই ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

ইসরায়েলি হামলার পর কিছু সময়ের জন্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। রাজধানী তেহরানের ইসলামি প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থা— আইআরআইবি (IRIB)-এর প্রধান কার্যালয়ে এই হামলা চালানো হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই পুনরায় সম্প্রচার শুরু হয়।

ঘটনার প্রতিক্রিয়ায় আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইরানি জনগণের শত্রু জায়নিস্ট সরকার ইসলামি প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘সামরিক আঘাতের মাধ্যমে ইসলামি বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের আওয়াজ কখনো স্তব্ধ করা যাবে না।’

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ এক বিবৃতিতে এই হামলার বিষয়টি স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443