গুমের শিকার ও গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি: আমিনুল হক

Reporter Name / ৩৩২ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

গুম এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক।

রবিবার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে শহীদ পরিবারগুলোর বাসায় গিয়ে কুশল বিনিময় করেন আমিনুল হক। এসময় তিনি গণ-অভ্যুত্থানের নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের বাসায় যান।

এই সময় শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন আমিনুল হক। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

সর্বশেষ সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিক দল পল্লবী থানার ৫ নং ওয়ার্ডের শ্রমিক দলের সহসভাপতি বিল্লাল গাজীর বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এই বিএনপির নেতা।

এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া বিল্লালের মায়ের কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি নেতা আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় আমিনুল হক বলেন, ‘পতিত স্বৈরাচার কর্তৃক গুম, খুন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত হওয়া প্রতিটি শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি।’ বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443