Headline :
আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া অন্তত ২০ হাজার টাকা কমবে: প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে ফের সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন: সিএনএনের প্রতিবেদন ২৫ বছর পূর্বের বিস্ফোরণের ধোঁয়া-গ্যাস আজও ছড়াচ্ছে মহাশূন্যে পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চুক্তি হবে কি না তা ঠিক করবে ইরান : জেডি ভ্যান্স ইরানের ওপর চাপ তৈরি করবে চীন, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’ যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

কেরোসিনের দাম লিটারে বাড়ল ১০ টাকা

Reporter Name / ৩১২ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

কেরোসিন ছাড়া সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রলের দাম ৩ টাকা করে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেনের ১২২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ভেজাল রোধে কেরোসিন লিটারে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়।

তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারণ করবে। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520