৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

Reporter Name / ২৪৮ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পিএসসি সংস্কারসহ ৮দফা দাবিতে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের দাবির মুখে অবশেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। পিএসসির চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে এই কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, গত ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ দফা দাবির জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। পিএসসির দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবেন বলেও জানান তিনি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য জহিরুল হক ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। পিএসসির সংস্কার চেয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের সাথে আলোচনার পর তিনি এ ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443