কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় দুই বিদেশিসহ অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭ জন। ভয়াবহ এ হামলার মুহূর্তগুলো দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে উঠে এসেছে। ওই ফুটেজে দেখা যায়, ঘাসের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে মৃতদেহ, তার মধ্যেও ভেসে আসছে গুলির শব্দ।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার দিকে শুরু হওয়া ওই হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মীসহ ২৬ জন নিহত হন। মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত বাইসারান, পহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার উঁচুতে অবস্থিত। বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই অঞ্চলটি প্রায়শই কর্মব্যস্ত থাকে।

ভাইরাল হওয়া আরেক ভিডিওতে দেখা যায়, পহেলগামের মনোরম একটি জায়গায় ঘাসের ওপর শিশুরা খেলছে, ছিলেন অনেক নারীও। চারপাশে তখন হাসির রোল। কিন্তু এর মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে সবাই এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একটি সাধারণ বিকেলের অবসরের শুরুটা হঠাৎ করেই গুলির শব্দে ভেঙে পড়ে।

হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা ঘটনার ভয়াবহ ধারাবাহিকতা বর্ণনা করেছেন। একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেন, হামলাকারীরা গুলি চালানোর আগে তাদের নাম জিজ্ঞাসা করেছিল। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর ‘ছায়া সংগঠন’ হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।

হামলার ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশসহ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তল্লাশি শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443