Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের

Reporter Name / ২৩৫ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় একটি লাল রেখা (রেড লাইন)।

ঘারিবাবাদি রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের এক সভায় এই মন্তব্য করেন। যেখানে তিনি আগের দিন ইতালির রোমে অনুষ্ঠিত তেহরান-ওয়াশিংটন দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেন।

কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ঘারিবাবাদি আলোচনার বিষয়বস্তু বিস্তারিত বর্ণনা করার জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন।

বৈঠকে ঘারিবাবাদি জানিয়েছেন, ইরান আবারও জোর দিয়ে বলেছে যে ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না এবং দেশের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ।

তিনি আরও বলেন, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মার্কিন কংগ্রেস কর্তৃক জারি করা নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত নির্বাহী আদেশসহ নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহার করা।

ঘারিবাবাদি বলেছেন, নিষেধাজ্ঞা অপসারণ অবশ্যই পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকর হতে হবে। কেবল প্রতীকী ইঙ্গিত হিসেবে কাজ না করে ইরানি জাতির জন্য বাস্তব অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে সেই নিশ্চয়তা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category