এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই: সেলিমা রহমান

Reporter Name / ১৮৪ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে অঙ্গীকার করেছেন সেটি রক্ষা করবে বলেও আশাবাদী তিনি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি।

বিএনপি কেন বার বার নির্বাচনের কথা বলছে, তার কারণ জানিয়ে সেলিমা রহমান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায়। ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি।

‘জনগণ চায় এই সরকার ৫ বছর থাকুক’ স্বরাষ্ট্র উপদেষ্টার গতকাল করা এই মন্তব্যের বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারকে দেশ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কী রাখতে চায় আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নাই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443