Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

পাকিস্তানের দুর্ধর্ষ ট্রেন ছিনতাইয়ের ভিডিও প্রকাশ

Reporter Name / ২৫৯ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা ও হাইজ্যাকের একটি ভিডিও প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। কীভাবে রেললাইনে বোমা হামলা করা হয় এবং দুর্ধর্ষ উপায়ে ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করা হয় তা ওই ভিডিওতে ধরা পড়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বোলান এলাকায় পৌঁছলে সেটির গতিরোধ করে অস্ত্রধারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি এখনো হামলাকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। এটি দখলমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ট্রেন থামানোর জন্য হামলাকারীরা রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালায়, এতে ট্রেনের চালক আহত হন। এরপর হামলাকারীরা ট্রেনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ও যাত্রীদের জিম্মি করে।

দেশটির নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। ট্রেন অপহরণের কয়েক ঘণ্টা পর তারা এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, পাহাড়ি ও নির্জন একটি অঞ্চল। ট্রেনটি একটি টানেল থেকে মাত্র বের হয়েছে। ঠিক সেই সময় রেললাইনে বিস্ফোরণ ঘটানো হয়। তখন ট্রেনটি থেমে যায়। ওই সময় কালো ধোঁয়া দেখা যায়।

অস্ত্রধারী ব্যক্তিরা আগেই পাহাড়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রেখেছিল। বিস্ফোরণের পরেই তারা নিচে নেমে আসে এবং গুলি করতে করতে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। ভিডিওর পরের অংশে দেখা যায়, যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রেখেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category