Headline :
আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া অন্তত ২০ হাজার টাকা কমবে: প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে ফের সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন: সিএনএনের প্রতিবেদন ২৫ বছর পূর্বের বিস্ফোরণের ধোঁয়া-গ্যাস আজও ছড়াচ্ছে মহাশূন্যে পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চুক্তি হবে কি না তা ঠিক করবে ইরান : জেডি ভ্যান্স ইরানের ওপর চাপ তৈরি করবে চীন, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’ যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

ট্রাম্পের শপথে আমন্ত্রণ পেলেন শি জিনপিং, পাননি মোদি!

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আগের মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোর গলায় বন্ধু বলে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প নির্বাচিত হওয়ায় মুহূর্তেই ঘটা করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি।

কিন্তু অনেককেই অবাক করেছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নামের তালিকা। সেই তালিকায় নেই মোদির নাম। ভারত জানিয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তবে ট্রাম্পের ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠানে অতিথির তালিকায় আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তবে কেবল মোদি নন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লেনও আমন্ত্রণ পাননি। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তিনবারের প্রার্থী ও কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লা পেনকেও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি উপস্থিত থাকবেন বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।তবে এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520