Headline :
আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া অন্তত ২০ হাজার টাকা কমবে: প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে ফের সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন: সিএনএনের প্রতিবেদন ২৫ বছর পূর্বের বিস্ফোরণের ধোঁয়া-গ্যাস আজও ছড়াচ্ছে মহাশূন্যে পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চুক্তি হবে কি না তা ঠিক করবে ইরান : জেডি ভ্যান্স ইরানের ওপর চাপ তৈরি করবে চীন, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’ যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

কয়েদি হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে মো. জাভেদ নামে এক কয়েদিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেল সুপার সুভাষ কুমার ঘোষসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে বাদী হয়ে এ আবেদন করেন নিহতের খালাতো ভাই শিকদার লিটন।

শুনানি শেষে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কোনো ভুক্তভোগী মারা গেছেন কিনা এবং এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কিনা তা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কেরাণীগঞ্জ মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী মাহমুদুল আলম শাহীন এ তথ্য জানিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়, গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদিরা আন্দোলন শুরু করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সদস্যরা সারা দেশের মতো দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েদিদের ওপর গুলিবর্ষণ করেন। গুলিবর্ষণে অনেক কয়েদি আহত এবং মো. জাভেদ নামে বন্দি কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520