Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার

Reporter Name / ১৫২৬ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরাও নিজ দেশে ফিরতে শুরু করেছেন।

এদিকে বুধবার কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় তাদের দূতাবাস চালু করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় দেশটি প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার পর শিগগিরই সিরিয়ান আরব প্রজাতন্ত্রে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।

দেশটিতে বিদ্রোহীদের অভিযানের মুখে বাধ্য হয়ে বাশার আল-আসাদ দেশ ছাড়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আল-বশির। এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category