স্কুল পরিচালনায় রাজনৈতিক নেতারা ভালোকে মন্দে পরিণত করেছেন : গণশিক্ষা উপদেষ্টা

Reporter Name / ২৫১ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘স্কুল পরিচালনায় কমিউনিটি নেতাদের অন্তর্ভুক্তি ভালো। কিন্তু রাজনৈতিক নেতারা ভালোকে মন্দে পরিণত করেছেন। ফলে এখন আমাদের ভালো কাজ করতে হবে, যাতে উদাহরণ হয়ে থাকে।’

আজ শনিবার দুপুর ১টায় যশোর সার্কিট হাউসে যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, স্কুলে শিক্ষার্থীকে এমনভাবে স্বাক্ষর জ্ঞান করে তুলতে হবে, যাতে সে সব ক্ষেত্র থেকে জ্ঞান আহরণে আগ্রহী হয়ে উঠে। একইসঙ্গে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হাকিমসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে মতামত দেন। পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে সাতটি শ্রেণি ও সাতজন শিক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর ও শিশু শিক্ষার্থীদের নিরাপত্তাবান্ধব ভবনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443