Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ জন নিহত শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা

প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

Reporter Name / ৩১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন তারা। লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন তারা।

প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানবো। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।’

যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category