Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ জন নিহত শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা

ইউরোপের তিন দেশ সফরে পররাষ্ট্রসচিব

Reporter Name / ২৭৭ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

পাঁচ দিনের সফরে চেক প্রজাতন্ত্র, জার্মানি ও বসনিয়া-হার্জেগোভিনা সফরে গেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

রবিবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা ছাড়েন পররাষ্ট্রসচিব।

জানা গেছে, আগামী ২-৫ ডিসেম্বর প্রাগ, বার্লিন ও সারায়েভো সফর করবেন পররাষ্ট্রসচিব। ২-৩ ডিসেম্বর প্রাগে থাকবেন। প্রাগে সফরকালে তিনি বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

আগামী ৩ ডিসেম্বর প্রাগ থেকে বার্লিন যাবেন পররাষ্ট্রসচিব। তিনি বার্লিনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করবেন। সবশেষ পররাষ্ট্রসচিব যাবেন বসনিয়া-হার্জেগোভিনা। আগামী ৪-৫ ডিসেম্বর তিনি বসনিয়া-হার্জেগোভিনা সফরে থাকবেন।

সফরকালে পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category