Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই : ডা. জাহিদ

Reporter Name / ৩০০ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি।

বুধবার শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় বিএনপিনেতা ডাক্তার জাহিদ বলেন, ৯০ ও ২৪-এর গণঅভ্যুথান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে।

ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, ইসকননেতা চিন্ময়কে গ্রেফতার নিয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

এসময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ৯০-এর অভ্যুত্থান ও ২৪ এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। দেশে নতুন করে কোন স্বৈরাচারকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category