Headline :
এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সংবর্ধনা, প্রবাসী মৌলভীবাজারবাসীর সঙ্গে মতবিনিময়

সেই বিতর্কিত ‘কুকুর হত্যাকারীকে’ স্বরাষ্ট্রমন্ত্রী করলেন ট্রাম্প

Reporter Name / ৩২৯ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েমকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ওপর ক্র্যাকডাউন চালাতে দীর্ঘদিনের এই অনুগতকে বেছে নিয়েছেন ট্রাম্প।

ক্রিস্টি দুই অভিবাসন কট্টরপন্থী ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং প্রশাসনের ‘সীমান্ত শাসক’ টম হোমনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

ট্রাম্পের এই নিয়োগ এটাই ইঙ্গিত দিচ্ছে যে, অবৈধ অভিবাসীদের গণহারে ফেরত পাঠানোর ব্যাপারে ট্রাম্প তার প্রতিশ্রুতি সম্পর্কে বেশ সচেতন।
মার্কিন কংগ্রেসের চারবারের সদস্য ৫২ বছর বয়সী ক্রিস্টি ২০১৮ সালে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হয়েছিলেন এবং ২০২২ সালে পুনঃনির্বাচিত হন। কোভিড-১৯ মহামারীর সময় তিনি মাস্ক পরিধানের বাধ্যবাধকতার ব্যাপারে সরকারি নীতি এবং সামাজিক দূরত্ব বিধি প্রত্যাখ্যান করেছিলেন।

চলতি বছরের শুরুতে স্মৃতিকথার কিছু অংশ প্রকাশের পর দেশজুড়ে ক্রিস্টিকে ঘিরে বিতর্ক শুরু হয়। তাতে ক্রিস্টি লিখেছিলেন, তিনি একটি পোষা কুকুরকে গুলি করে হত্যা করেছিলেন। কারণ ক্রিকেট নামের ১৪ মাস বয়সী ওয়্যারহেয়ার পয়েন্টারটি ‘প্রশিক্ষণের যোগ্য ছিল না’ এবং সেটি ‘যার সংস্পর্শে এসেছে তার জন্য বিপজ্জনক হতো।’

ব্যাপক সমালোচনার মুখে পরে এক্স-এ এক পোস্টে ক্রিস্টি লেখেন, তার প্রকাশিতব্য বইটিতে ‘আরও বাস্তব, সৎ এবং রাজনৈতিক ভুলের কিছু গল্প রয়েছে, যা গণমাধ্যমে আলোড়ন তুলবে।

ক্রিস্টি বইটিতে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের সাথে একটি বৈঠক সম্পর্কে লেখা একটি অধ্যায়ও বাদ দিয়েছিলেন। পরে তিনি ইঙ্গিত দেন যে, এই ধরনের বৈঠক কখনও হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category