Headline :
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী : খায়রুল কবির

Reporter Name / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। তাই সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। দেশের জনগণ দেখেছে, এই ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কীরকম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।’

আজ শুক্রবার সন্ধ্যায় করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি উঠেছে। কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ, দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারে নাই।’
করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category