Headline :
বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণাআশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা টিয়ারশেল ছুড়েও দমানো গেল না চিলির শিক্ষার্থীদের ‘ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হবে না’, স্প্যানিশ স্লোগানে প্রকম্পিত রাজপথ গ্যাস সরবরাহ স্থিতিশীল, বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক : জ্বালানিমন্ত্রী শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ, ফাইনালে পাকিস্তান পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার নিখাদ ভালোবাসা

সীমান্ত থেকে আটক সাবেক ভূমিমন্ত্রী কারাগারে

Reporter Name / ৩৪৮ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার বিকেলে মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ। এর আগে রবিবার রাত ১০ টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ।

খবর পেয়ে খালিশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে তাকেসহ ৪ জনকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠায় পুলিশ। নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায়ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category