Headline :
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত এইচএসসি সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ল কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়েছে দুর্বৃত্তরা নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ

দেশ ছাড়লেন শেখ হাসিনা

Reporter Name / ৪০৭ Time View
Update : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

পদত্যাগের পর বোনকে নিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে উড্ডয়ন করেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হেলিকপ্টারে করে তারা ভারতের উদ্দেশে রওনা দেন। এরপর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেন। সেখান থেকে শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির কাছে আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি অবতরণ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এদিকে, ওপার বাংলার প্রভাবশালী দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, ভারতে কিছুক্ষণের জন্য থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category