Headline :
রসুলগঞ্জ বাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী

সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা

Reporter Name / ৩৯৫ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

এক দফা আন্দোলনে ছাত্র-জনতার হামলায় এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় একজন এবং এনায়েতপুরে ১৩ জন।

এর আগে, রবিবার সন্ধ্যায় বিভাগীয় অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১১ জন (সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখার সময়) পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে এই কর্মকর্তা জানিয়েছেন। কিন্তু তিনি নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতাসহ বিএনপি-জামায়াতের একটি মিছিল বের করে। তারা মিছিল নিয়ে এনায়েতপুর থানার দক্ষিণ এলাকা থেকে থানার দিকে আসতে থাকে। মিছিলটি থানার সামনে আসলে পুলিশ সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে মিছিলকারীরা বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে এবং থানায় আগুন ধরিয়ে দেয়। বর্তমানে থানার ভিতরেই লাশ রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category