কোটা আন্দোলন: বিভাজন থেকে বিরত থাকার আহ্বান এডিটরস গিল্ডের

Reporter Name / ৪১৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশ জানিয়েছে, কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে একটি মহল। এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৫ জুলাই) এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃততে বলা হয়েছে, এডিটরস গিল্ড গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল দেশে অস্থিরতার পরিবেশ সৃষ্টিতে তৎপর হয়েছে। রবিবার (১৪ জুলাই) গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারীদের ভেতর থেকে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শ্লোগান দেওয়া হয়, যা বেদনাদায়ক এবং একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর।
বিবৃততে আরও বলা হয়, সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার সবাই চায়। কিন্তু আমরা দেখছি, একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এডিটরস গিল্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443