যোগ করা সময়ের গোলে আইভরিকোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

টরন্টো স্টেডিয়ামে নাটকীয় এক ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি ফরোয়ার্ড ডেনিজ উনদাভ জোড়া গোল করে দলকে দুর্দান্ত জয় এনে দেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। ১০তম মিনিটে জসুয়া কিমিখের ক্রসে কাই হাভার্টজের হেড দারুণভাবে রুখে দেন আইভরি কোস্ট গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ১৮তম মিনিটে জামাল মুসিয়ালার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলের অপেক্ষা বাড়ে জার্মানির।

২১তম মিনিটে কর্নার থেকে বল জালে গেলে উল্লাসে ফেটে পড়ে জার্মানি। তবে আলেক্সান্ডার পাভলোভিচ গোলরক্ষকের ওপর ফাউল করায় গোলটি বাতিল করে দেন রেফারি।

চাপ তৈরি করলেও ৩০তম মিনিটে পিছিয়ে পড়ে জার্মানি। আমাদ দিয়ালোর শট ডিফেন্ডার ব্রাউন ব্লক করলে ফিরতি বল পেয়ে ফাঁকা জালে গোল করেন অধিনায়ক ফ্রাঙ্ক কেসি।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাভার্টজ বল জালে পাঠালেও সেটিও ফাউলের কারণে বাতিল হয়। ফলে প্রথমার্ধ শেষে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের গতি বদলে দেন ডেনিজ উনদাভ। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রসে দারুণ ভলিতে সমতা ফেরান তিনি।

এরপর ম্যাচের শেষ দিকে দুই দলই একাধিক সুযোগ নষ্ট করে। ৮৮তম মিনিটে আইভরি কোস্ট গোলের সুযোগ হাতছাড়া করলে ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছায়।

যোগ করা সময়ে ৯৪তম মিনিটে আবারও আঘাত হানেন উনদাভ। ফেলিক্স এনমেচার পাস থেকে বক্সের ভেতর ফাঁকায় পাওয়া বল জালে ঠেলে দেন তিনি, নিশ্চিত করেন জার্মানির ২-১ জয়।

উনদাভের জোড়া গোলে ম্যাচ জিতে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443