হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

Reporter Name / ৭৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান উরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার পর তার চোটের বিস্তারিত জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, রাফিনিয়ার ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না।

তবে আশার কথা হলো, তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সিবিএফ। চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তাকে দ্রুত ফিট করার চেষ্টা চলছে।

গত এক বছরে বারবার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন রাফিনিয়া। এই সময়ের মধ্যে এটি তার চতুর্থ চোট। এর আগে বার্সেলোনার হয়ে গত মৌসুমে ২৩টি ম্যাচ মিস করেন তিনি। চলতি বছরের মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও একই ধরনের চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

সতীর্থের চোটে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিল শিবিরের মিডফিল্ডার লুকাস পাকেতা। তিনি বলেন, রাফিনিয়া কিছুটা হতাশ হলেও তারা আশা করছেন এটি গুরুতর কিছু নয় এবং দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন তিনি।

রাফিনিয়ার অনুপস্থিতিতে ব্রাজিলকে বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। রায়ান এখনও দলে স্থায়ী হতে না পারায় কোচের সামনে ভরসা হিসেবে থাকতে পারেন লুইস এনরিকে অথবা তরুণ এন্দ্রিক।

গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো, আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড। এখনও পয়েন্ট না পাওয়া হাইতির বিদায় নিশ্চিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443