ট্রফি জিতলেই গৌরব, না জিতলেও রেকর্ড: ব্রাজিলের সামনে দুই পথ

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল আবারও নেমেছে তাদের বহুল প্রতীক্ষিত ‘হেক্সা’ মিশনে। তবে এবারের বিশ্বকাপে তাদের সামনে তৈরি হয়েছে এক অদ্ভুত সমীকরণ, যেখানে যেকোনো পরিস্থিতিতেই ‘হেক্সা’ নিশ্চিত—শুধু বদলে যাবে তার অর্থ।

২০০২ সালে শেষবার বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ সময় ধরে শিরোপাহীন ব্রাজিল। এবার যদি নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহারা ট্রফি জিততে পারে, তাহলে সেটি হবে তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে জার্সিতে যুক্ত হবে ষষ্ঠ তারকা।

তবে উল্টো চিত্রটিও কম নাটকীয় নয়। ২০০২ সালের পর ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—টানা পাঁচ আসরে শিরোপা জিততে পারেনি সেলেসাওরা। এবারও ব্যর্থ হলে টানা ছয় বিশ্বকাপ শিরোপাহীন থাকার এক বিব্রতকর ‘হেক্সা’ রেকর্ড গড়বে তারা।

অর্থাৎ, ট্রফি জিতলে গৌরবের হেক্সা, আর ব্যর্থ হলে হতাশার হেক্সা—দুই পথই খোলা ব্রাজিলের সামনে।

গত দুই দশকে নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে বারবার হোঁচট খেয়েছে ব্রাজিল। জার্মানির বিপক্ষে ৭-১ গোলের দুঃস্বপ্ন, বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার কাছে বিদায়—সব মিলিয়ে হেক্সা মিশন বারবার থেমে গেছে হতাশায়।

তবে এবারের দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহার গতি আর সৃজনশীলতা যেমন আছে, তেমনি অভিজ্ঞদের উপস্থিতিও দলকে দিয়েছে স্থিরতা। বিশ্লেষকদের মতে, চাপের মুহূর্তে স্নায়ু ধরে রাখতে পারলেই নির্ধারিত হবে ব্রাজিল কোন ‘হেক্সা’ নিজেদের করে নেবে।

শেষ পর্যন্ত ইতিহাস গড়বে নাকি ব্যর্থতার বৃত্তে আটকে যাবে—উত্তরটা সময়ই দেবে। তবে সমর্থকদের প্রত্যাশা একটাই, অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে শিরোপা উঁচিয়ে ধরুক সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520