Headline :
লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নেতানিয়াহুর মিশরের সাথে আত্মঘাতী গোলে ড্র করল বেলজিয়াম! সরকারের তোষামোদ নয় সত্য তুলে ধরুন মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত আরও এক ড্র, শেষ মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

মিশরের সাথে আত্মঘাতী গোলে ড্র করল বেলজিয়াম!

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আজ যেন এক রূপকথার লড়াই দেখছে ফুটবল বিশ্ব। পরপর দুইটা ম্যাচই ড্র। কেপ ভার্দে লড়াই করে স্পেনকে রুখলেও মিশর যেনো জয় পেলো না নিয়তির খেলায়। শেষ পর্যন্ত ১-১ গোলের সময়তায় শেষ হয় মিশর-বেলজিয়ামের মহারণ!

ম্যাচের বড় একটা সময় দাপট দেখিয়েও গোল পাচ্ছিল না বেলজিয়াম, কিন্তু বদলি হিসেবে রোমেলু লুকাকু মাঠে নামতেই বদলে গেল সমীকরণ।

ম্যাচের শুরু থেকেই কেভিন ডি ব্রুইনদের আক্রমণাত্মক ফুটবলে কাঁপছিল মিশর। তবে স্রোতের বিপরীতে ২০ মিনিটে মোহাম্মদ সালাহর জাদুকরী এক অ্যাসিস্ট থেকে ইমাম আশওয়ারের বুলেট গতির শট বেলজিয়ামের রক্ষণভাগকে স্তব্ধ করে দেয়। গোলরক্ষক থিবো কর্তোয়া ঝাপিয়ে পড়লেও বলের গতিপথ রুখতে পারেননি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল আশওয়ারের ক্যারিয়ারের প্রথম গোল।

পিছিয়ে পড়ে বেলজিয়াম মরিয়া হয়ে উঠলেও বারবার বাধা পাচ্ছিল মিশরের জমাট রক্ষণে। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনের একটি দারুণ ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে বেলজিয়ামের কপালে তখন চিন্তার ভাঁজ। মনে হচ্ছিল, সালাহদের কাছেই হয়তো হার মানতে হচ্ছে শক্তিশালী বেলজিয়ামকে।

ঠিক সেই মুহূর্তে ম্যাচের ৬৫ মিনিটে কোচ রুডি গার্সিয়া তুরুপের তাস হিসেবে মাঠে নামান রোমেলু লুকাকুকে। আর লুকাকু নামার সঙ্গে সঙ্গেই ভাগ্য মুখ তুলে তাকালো বেলজিয়ামের দিকে। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ক্রস থেকে বল পেয়ে লুকাকু যখন শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মিশরের মোহাম্মদ হানি। আর আত্মঘাতী গোলে সমতা নিয়ে মাঠ ছাড়লো বেলজিয়াম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520