থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে নিহত অন্তত ৩১

Reporter Name / ৪৩৮ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা থালাপাতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা. সুব্রামানিয়ানের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ছয় শিশু ও ১৬ জন নারী রয়েছেন। এছাড়া ৪০ জনেরও বেশি মানুষ বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় হাসপাতালের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থক ছিলেন। তারা সমাবেশে অন্তত ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন, তবে অভিযোগ উঠেছে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান। খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান।

মুখ্যমন্ত্রী এম. কে স্টালিন করুর জেলা সচিব ভি. সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন। স্টালিন তামিল ভাষায় এক পোস্টে লিখেছেন, “করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।”

সম্প্রতি দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয় শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলা জানাচ্ছে, ‘জন নায়ক’ বিজয়ের ৬৯তম সিনেমা। এই সিনেমায় একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

জানা যায়, বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। অভিনয় ছাড়ার পর তিনি পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডে মনোযোগ দিতে চাইছেন।

থালাপাতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। তাঁর ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443